আগামী দুই সপ্তাহের মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে মস্কোর বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
স্থানীয় সময় শুক্রবার (২২ আগস্ট) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
এ সময় ট্রাম্প রুশ হামলায় ইউক্রেনে অবস্থিত মার্কিন কারখানার ক্ষয়ক্ষতি নিয়েও হতাশা প্রকাশ করেন। নিষেতিনি বলেন, ‘আমি এতে খুশি নই এবং এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয় নিয়েই আমি খুশি নই।’
তিনি বলেন, ‘আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা বুঝতে পারব যে এটি কোন দিকে যাচ্ছে। এবং আমার খুব খুশি হওয়া উচিত।’
দুই সপ্তাহের মধ্যে কী হবে—তা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘আমি কী করব সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে যাচ্ছি, এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে। এটি হলো- বিশাল নিষেধাজ্ঞা বা বিশাল শুল্ক বা উভয়ই অথবা আমরা বলবো, আমাদের এতে কোনো লেনাদেনা নেই, এটি আপনাদের যুদ্ধ?
সূত্র- প্রথম আলো
